শিরোনাম
দীপ্ত নিউজ
বিনোদন

প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

টিকটকে আলোচিত–সমালোচিত নাম প্রিন্স মামুন। তার আসল নাম আব্দুল্লাহ আল মামুন। এবার এই টিকটকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স মামুন নিজেই। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টির পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানান মামুন।

প্রিন্স মামুন সংবাদমাধ্যমকে বলেন, পরোয়ানা জারির তথ্যটি সত্য। গত ডিসেম্বরে মাঝরাতে লায়লার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। আমি আইনিভাবে এটি মোকাবিলা করব।

মামুন আরও বলেন, যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন। তাই আমি হাজিরা দেইনি। মামলায় হাজিরা না দেয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

এদিকে মামুনের বক্তব্যের প্রেক্ষিতে লায়লা সংবাদমাধ্যমকে বলেন, কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।

উল্লেখ্য, এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির কপিটিতে দেখা যায় প্রিন্স মামুনের বিরুদ্ধে ফৌজদারি বিধি ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৫(১২)২০২৩।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।