শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রিজাইডিং অফিসার, ইউএনও নিয়ে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রিজাইডিং অফিসার, ইউএনও নিয়ে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

পাবনা–৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে চাটমোহর ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার এবং সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পাবনা–৩ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার।

এর আগে সম্প্রতি ইউএনও ও চাটমোহর সার্কেলের বিরুদ্ধে সিইসি বরাবর অভিযোগ করেন আব্দুল হামিদ মাস্টার।

লিখিত অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর দাবি, প্রতীক বরাদ্দের পর থেকে চাটমোহর ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার রেদুয়ানুল হালিম এবং সহকারী পুলিশ সুপারের (চাটমোহর সার্কেল) নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তারা নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছেন। তারা দায়িত্বে থাকলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এছাড়াও চাটমোহর, ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়োগে অনিয়ম হয়েছে। তাদের কারণে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে না। এজন্য তাদের বিরুদ্ধেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ বিষয়ে চাটমোহর ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার রেদুয়ানুল হালিম বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। উনি অভিযোগ দিয়ে থাকলে সেগুলো মিথ্যা। আমরা তো নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করছি। ’

এ বিষয়ে একাধিবার যোগাযোগ করা হলেও পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসাদুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়াও পাবনা–৩ আসনের নৌকার প্রার্থীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন: পাবনায় নৌকার পক্ষে প্রচারণার অংশ নেয়ায় ৯ শিক্ষককে শোকজ

 

শামসুল/লিয়ন/দীপ্ত নিউজ