শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

প্রায় ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে টুইটারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রায় ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে টুইটারের

এখনও টুইটার অধিগ্রহণ করেননি ইলন মাস্ক। কিন্তু তার মধ্যেই তিনি পরিকল্পনা করেছেন, টুইটার কেনার চুক্তি সম্পন্ন হলে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবেন ধনকুবের। টুইটারের প্রায় ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছেন ইলন। এমনটাই দাবি করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, টুইটারের মালিকানা যার হাতেই থাকুক না কেন, আগামী কয়েক মাসেই কর্মী ছাঁটাই করা হতে পারে। যদিও সংস্থাটির মানবসম্পদ বিভাগের এক কর্মী আশ্বস্ত করেছেন, এখনই গণহারে কর্মী ছাঁটাই করার কোনো পরিকল্পনা নেই।

কিন্তু ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, পরিকাঠামো খাতে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের টুইটার কেনার প্রস্তাব দেওয়ার অনেক আগেই করা হয়েছিল।

বস্তুত, চলতি মাসের শেষে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের চুক্তি সম্পন্ন করে টুইটার কিনে ফেলতে হবে মাস্ককে। যুক্তরাষ্ট্রের আদালত টুইটার কেনার জন্য মাস্ককে ২৮ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে।

প্রসঙ্গত, টুইটারকে নিজের মালিকানাধীন করতে উদগ্রীব হয়ে উঠেছিলেন টেসলা-কর্তা ইলন মাস্ক। ৪,৪০০ কোটি ডলারের চুক্তি ভেঙে হঠাৎই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে গিয়েছিলেন এই ধনকুবের।