শিরোনাম
দীপ্ত নিউজ
বিনোদন

প্রবাসীর হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জায়েদ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রবাসীর হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জায়েদ খান

প্রবাসীর হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন চিত্রনায়ক জায়েদ খান।

রবিবার (১৯ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলিকপ্টার গ্রাউন্ডে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসীর হেলিকপ্টারের চেয়ারম্যান রনি রেজা।

চেয়ারম্যান রনি রেজা বলেন, মাত্র এক বছর আগে যাত্রা শুরু করা প্রবাসীর হেলিকপ্টার এরই মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। এই অগ্রযাত্রায় এখন যুক্ত হলেন চিত্রনায়ক জায়েদ খান। প্রবাসী হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি বিভিন্ন অংশগ্রহণমূলক এবং প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন। আশা করছি, তার প্রচারণামূলক অংশগ্রহণের মাধ্যমে আরও অধিক সংখ্যক মানুষের সেবা দিতে পারবো।

এর আগে, শনিবার (১৮ মে) রাতে জায়েদ খান তার ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ক একটি পোস্ট করেন।

পোস্টে জায়েদ খান বলেন, ‘হেলিকপ্টার এখন শুধু বিলাসী বাহন নয়, মানুষ প্রয়োজনে ব্যবহার করে। আগে হেলিকপ্টার ভাড়ার কথা ভাবলেই চিন্তা হতো– কোথায় যাবো, কী করব, ঝামেলা মনে হতো। প্রবাসীর হেলিকপ্টার সেই জায়গাটা সহজ করে দিয়েছে। আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।

চুক্তি স্বাক্ষরের সময় প্রবাসীর হেলিকপ্টারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বায়জিদ আল হাসান, প্রবাসীর সিটির ভাইস চেয়ারম্যান ও একুশে টেলিভিশনের সিনিয়র প্রডিউসার ইসরাফিল শাহিন উপস্থিত ছিলেন ।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।