দীপ্ত নিউজ
শিক্ষা

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী

একাডেমিক জীবনে অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের একাডেমিক ফলাফলের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীকে এ পদকের জন্য মনোনীতত করা হয়। একক প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এ পুরস্কার পাবেন।

২০১৯ ও ২০২০ শিক্ষাবর্ষে যথাক্রমে ১১ জন ও ২০২১ শিক্ষাবর্ষে ১০ জন শিক্ষার্থী এ পুরস্কার পাবেন।

২০১৯ শিক্ষাবর্ষে মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থী: আরবি বিভাগের মুহী উদ্দীন, পরিসংখ্যানের মো. মুদ্দাসির হোসেন আকিব, আইন বিভাগের আবদুর রহমান মজুমদার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. আকিদুর রহমান, অর্থনীতির শেখ আতিয়া ইসলাম, ফার্মেসির ফারিয়া তাসনিম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্নীল সায়ন সাহা, সমুদ্রবিজ্ঞানের জেরিন তাসনিম, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের শায়ান শাহরিয়ার, হিস্ট্রি অব আর্টের ইশিতা শারমিন সায়মা এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের দেবলীনা সরকার মেধা।

২০২০ শিক্ষাবর্ষের মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থী: আরবি বিভাগের আবদুল্লাহ মাহমুদ নজিব, আইন বিভাগের তাহসীন লুবাবা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের মো. আসিফুল ইসলাম, লোকপ্রশাসনের মারুফ হাসান রুমি, ফার্মেসির নাজিফা তাবাসসুম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মো. তানভীর আলম, সমুদ্রবিজ্ঞানের মোছা. তানিয়া আলিম শম্পা, উদ্ভিদবিজ্ঞানের শেখ সানজিদ আহমেদ, গ্রাফিক ডিজাইনের ইমরান হাসান এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের মাইশা মালিহা।

২০২১ শিক্ষাবর্ষ থেকে মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থী: নৃত্যকলা বিভাগের জবা রানী বিশ্বাস, ফলিত গণিতের সাদিয়া আঞ্জুম জুমনা, আইন বিভাগের রুবিয়াত হাসান শাওন, ফাইন্যান্সের বিল্লাল হোসেন, ক্রিমিনোলজির নওশীন শর্মিলা ঋতু, ফার্মেসির রাশমিয়া নার্গিস রেয়দা, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ফারশিদ রেজা, ভূগোল ও পরিবেশের মো. মিনহাজুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সমায়িতা সরকার তুলি, হিস্ট্রি অব আর্টের জাহিদুল ইসলাম এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের কাজী মো. শাইমুল রেজা।