দীপ্ত নিউজ
জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ–মার্ক সেরে–শার্লে।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ–মার্ক সেরে–শার্লে। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় উভয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এছাড়া উভয়ে দু–দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।