শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

প্রথমবারের মতো চাঁদে যাচ্ছে জাপানি মহাকাশযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথমবারের মতো চাঁদে যাচ্ছে জাপানি মহাকাশযান

টোকিওভিত্তিক বেসরকারি সংস্থা আইস্পেস প্রথমবারের মতো চাঁদে মিশন পাঠানোর উদ্যোগ নেয়৷

রোববার (১১ ডিসেম্বর) জাপানি স্টার্টআপের ডিজাইন করা একটি মহাকাশযান স্পেসএক্স রকেটে উড্ডয়ন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে মহাকাশযানটি যাত্রা শুরু করে৷

‘হাকুতো-আর’ মিশন, জাপানি ভাষায় যার অর্থ ‘সাদা রঙের খরগোশ’, যা ২০২৩ সালের এপ্রিলে স্পেস কোম্পানি থেকে চাঁদে অবতরণ করা হবে বলে আশা করা হচ্ছে৷

স্টার্টআপের সিইও তাকেশি হাকামাদা এক বিবৃতিতে বলেন, ‘প্রথম মিশনে চাঁদের সম্ভাবনা যাচাই করে সেটাকে একটি শক্তিশালী এবং প্রাণবন্ত অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত করার ভিত্তি স্থাপন করা হবে।’

কোম্পানিটি গুগলের লুনার এক্সপ্রাইজ প্রতিযোগিতায় পাঁচজন ফাইনালিস্টের মধ্যে একটি, যাদের ২০১৮ সালের মধ্যে চাঁদে অভিযান পাঠানোর কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রোববার তারা অভিযান শুরু করতে সক্ষম হয়৷