শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার
গ্রেফতারকৃত নয়ন চন্দ্র দাস

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাই নয়ন চন্দ্র দাসকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে নোয়াখালী পাশ্ববর্তী জেলা ফেনী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নয়ন চন্দ্র দাস উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গামছাখালী গ্রামের মৃত নকুল চন্দ্র দাসের ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ৩ মার্চ বিকেলের দিকে ভিকটিমের মা পাশের বাড়িতে খাবার পানি আনতে গেলে দুলাভাই নয়ন ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর ভিকটিমের মা পানি নিয়ে বাড়ির দিকে আসলে কিছু বুঝে উঠার আগেই নয়ন দ্রুত ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন তিনি ঘরে ডুকে দেখেন তার প্রতিবন্ধী মেয়েটি অবস্থায় নিথর হয়ে পড়ে আছে।

এ ঘটনায় গত ৫ মার্চ সন্ধ্যায় ভিকটিমের মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিল।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন শুক্রবার রাতে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার (৮ এপ্রিল) সকালে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।