শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পূজায় টানা চারদিনের ছুটিতে দেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করায় সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি থাকছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারের নির্বাহী আদেশে এই ছুটি (বৃহস্পতিবার) ঘোষণা করা হয়েছে।

এর ফলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার দুর্গাপূজায় টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে। কারণ, আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর দিন রবিবার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। ফলে সব মিলিয়ে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ছুটি থাকছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More