শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বিনোদন

‘পুষ্পা টু’র নতুন নায়িকা কে হচ্ছে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
‘পুষ্পা টু’র নতুন নায়িকা কে হচ্ছে

অবশেষে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে নতুন এই অভিনেত্রীর নাম। তিনি হলেন অনসূয়া ভরদ্বাজ। তবে নতুন নায়িকার আগমন ঘটনলেও ছবিতে নায়িকা হিসেবে থাকছেন রাশমিকা মান্দানাই।

শোনা যাচ্ছে, ছবির কোনো একটা গানে তাকে দেখা যাবে। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে আইটেম গানে নেচে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু।

অনসূয়া ভরদ্বাজ

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ গত বছর ভারতের অন্যতম ব্যবসাসফল ছবি। বক্স অফিসে ছবিটি আয় করেছে প্রায় ৩৬৫ কোটি রুপি। প্রযোজকেরা আগেই জানিয়েছেন ছবিটির সিক্যুয়েল আসবে। আর সেটি হবে আরও বড় আয়োজনে। কিন্তু তা ঘোষণাতেই শেষ। মহরত গেল, এরপর কয়েকবার শুটিং শুরুর তারিখ ঘোষণা হলেও শুরু হয়নি।

সব বাধা পেরিয়ে অবশেষে ১২ ডিসেম্বর শুরু হয় ছবির শুটিং। প্রথম লটের টানা ১৫ দিনের শুটিং শুরু হয় হায়দরাবাদের এক জঙ্গলে। কিন্তু শুটিংয়ের শুরুতে বাধা। শুটিং স্পটে হানা দেয় আয়কর বিভাগ। তখন অনেকে মনে করেছিলেন, আবারও হয়তো বন্ধ হয়ে যাবে ছবির শুটিং। কিন্তু না। সব বাধা পেরিয়ে প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে।