শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

পুলিশের শীর্ষকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পুলিশের শীর্ষকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাসহ ১২৭ জনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রবিবার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, সোমবার পুলিশের এসপি পদমর্যাদার কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মাঠ পর্যায়ের ১২৭ জন কর্মকর্তা আইনশৃঙ্খলা বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতিতে দিকনির্দেশনা দিতে এই জরুরি বৈঠকের আয়োজন।

ইএ/দীপ্ত সংবাদ