শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮) নামের তিন ভাইবোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ মে) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনী এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মৃত শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান। আর মরিময় সোহেলের আপন ছোট ভাই রুবেলের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই তিন শিশু পরিবারের সবার অগচোরে তাদের বাড়ির পাশ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলা করতে যায়। এসময় স্থানীয়রা ওই পুকুরে শারমিনের ভাসমান লাশ দেখতে পায়। পরে অপর দুই শিশুকে অনেক খোজাখুজর পর ওই পুকুরের নিচ থেকেই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।