শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাতানো নির্বাচনে আরও ৫ বছর মেয়াদ বাড়াতে চায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাতানো নির্বাচনে আরও ৫ বছর মেয়াদ বাড়াতে চায়
প্রতীকী ছবি

 

আওয়ামী লীগ সরকার পাতানো নির্বাচনের মাধ্যমে তাদের মেয়াদ আরও ৫ বছর বাড়াতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে, চিকিৎসকদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে মানববন্ধন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ।

এতে অংশ নিয়ে নজরুল ইসলাম খান বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি লড়াই করছে। সরকারবিরোধী কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না বলেও মন্তব্য করেন এই নেতা।

 

আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে তৎপর ইসি

 

আল/ দীপ্ত সংবাদ