শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার জোংরা ইউনিয়নের সমসের নগরে ৮৪৬নং সীমানা পিলারের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ মিয়াসহ কয়েকজন ব্যক্তি ভোরে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফের একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সবুজের সঙ্গীরা নিশ্চিত করেছেন যে, বিএসএফের ছোড়া গুলিতেই ঘটনাস্থলে সবুজ মিয়া মারা যান। সঙ্গীরা পরে সেখান থেকে দ্রুত সরে যান।

এ দিকে ‎এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান গ্রহণ করেছে।

৬১ বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, বিএসএফের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। মরদেহ ফেরত আনতে বিকেলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করার উদ্যোগ নেয়া হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।