শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রাদেশিক পরিষদের সদস্যরা তাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন। এর মাধ্যমে মরিয়ম পাকিস্তানের সাত দশকের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন।


মরিয়ম বর্তমানে পিএমএল–এনের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নওয়াজ শরিফের বড় মেয়ে এবং শাহবাজ শরিফের ভাতিজি। তিনি পাঞ্জাব থেকে শরিফ পরিবারের চতুর্থ মুখ্যমন্ত্রী ও এমপি। একই সঙ্গে তিনি এই পরিবারের প্রথম নারী এমপিও।

 

আরও পড়ুন: সরকার গঠনে একমত পিএমএল–এন ও পিপিপি, প্রধানমন্ত্রী শাহবাজ


জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী
, সোমবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন পরিষদের ২২০ জন এমপি মরিয়মকে ভোট দিয়ে নির্বাচিত করেন। সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) নির্বাচন বর্জন করায় তার প্রতিদ্বন্দ্বী রানা আফতাব আহমাদ কোনো ভোট পাননি। রানা আফতাব সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী ছিলেন।


পরিষদের স্পিকার মালিক আহমদ খান বলেন
, ভোট গণনা শেষ হয়েছে। মরিয়ম নওয়াজ ২২০ ভোট পেয়েছেন। রানা আফতাব কোনো ভোট পাননি।

জিও নিউজ/এজে/দীপ্ত সংবাদ