শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

পাওয়ার ব্যাংকযুক্ত ইয়ারবাডস চার্জিং কেস

dadmin
dadmin
প্রকাশ:
পাওয়ার ব্যাংকযুক্ত ইয়ারবাডস চার্জিং কেস
ফ্লাক্স ৭টি ডব্লিউএস মডেলের ইয়ারবাডসসহ চার্জিং কেস

ভ্রমণের সময় ইয়ারবাডসের চার্জ শেষ হলেও চিন্তা নেই আর। চার্জিং কেসের ভেতর রাখলেই চার্জ হতে থাকবে ইয়ারবাডস। শুনতে অবাক লাগলেও ফ্লাক্স সাতটি ডব্লিউএস ইয়ারবাডসের সঙ্গে থাকা চার্জিং কেসে এ সুবিধা পাওয়া যাবে।

বিদ্যুৎ–সংযোগ ছাড়া ইয়ারবাডস চার্জ করার জন্য চার্জিং কেসটির ভেতরে রয়েছে আকারে ছোট পাওয়ার ব্যাংক। ফলে ওয়্যারলেস প্রযুক্তির ইয়ারবাডস কেসের ভেতরে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকে। ফাস্ট চার্জিং সুবিধার ব্যাটারি থাকায় অল্প সময়ের মধ্যেই চার্জ হয়ে যায় ইয়ারবাডস।

পাওয়ার ব্যাংকের ব্যাটারির চার্জ শেষ হলে কেব্‌লের মাধ্যমে পুনরায় চার্জ করা যায়। আকারে ছোট হওয়ায় সহজে বহনও করা যায় চার্জিং কেসটি। ইয়ারবাডসসহ চার্জিং কেসটির দাম ৯৯.৯৯ ডলার।
সূত্র: ম্যাশেবল ফলে ভ্রমণের সময়