শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পশুরাম সীমান্তে শূন্যরেখায় বিএসএফের খাল খননের চেষ্টা, বিজিবির বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পশুরাম সীমান্তে শূন্যরেখায় বিএসএফের খাল খননের চেষ্টা, বিজিবির বাধা

ফেনীর পরশুরামের বল্লামুখার বাঁধের পাশে শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ড) খাল খননের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, তাদের এ অপতৎপরতা স্থানীয়দের সহায়তায় থামিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ১১টার দিকে মির্জানগর ইউনিয়নের পূর্ব রাঙ্গামাটিয়া গ্রামে বল্লামুখার বেড়িবাঁধের উত্তরে নোম্যান্সল্যান্ডের ১৫০ মিটারের ভিতরে এ ঘটনা ঘটেছে।

পূর্ব রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা মমতাজ মিয়া (৬০) জানান, বৃহস্পতিবার রাতে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে স্কেভেটর ও যন্ত্রপাতি নিয়ে খাল খননের চেষ্টা করে বিএসএফ ও ভারতীয়রা। সীমান্তের পিলার থেকে ২০–৩০ গজ ভিতরে তারা খনন করার চেষ্টা করে। আমরা বিজিবির সঙ্গে উপস্থিত থেকে তাদের বাধা দিলে তারা চলে যায়।

স্থানীয় সংবাদকর্মী এম এ হাসান জানান, ভারত পূর্বের খননকৃত একটি খাল খননের কাজ পুনরায় শুরু করতে চাইলে বিজিবি বাধা দেয়। এরপর ভারতীয়রা সেখান থেকে সরে গেছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ভারত সীমান্তে টিলা কেটে পানি বাংলাদেশের ভেতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে। বিজিবি ও স্থানীয় মানুষ এটি প্রতিরোধ করেছে। আমরা সতর্ক রয়েছি। এ ধরনের কাজ আমরা করতে দেব না। সূত্র: ইউএনবি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।