শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিপিএলের ফাইনাল শেষে কে কোন পুরস্কার পেলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিপিএলের ফাইনাল শেষে কে কোন পুরস্কার পেলেন
পর্দা নেমেছে বিপিএলের দ্বাদশ আসরের।

পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলের) দ্বাদশ আসরের।

শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জয়ের মাধ্যমে শেষ হলো এবারের আসর।

টুর্নামেন্টজুড়ে একাধিক ক্রিকেটার ব্যক্তিগত নৈপুণ্যে নিজেদের আলাদা করে তুলে ধরেছেন। এবারের বিপিএলে বিভিন্ন ক্যাটাগরিতে কারা পুরস্কৃত হয়েছেন, তা এক নজরে তুলে ধরা হলো।

সব মিলিয়ে এবার বিপিএলে প্রাইজমানি ছিল ৫ কোটি টাকার মতো। এর মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার–আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।

ফাইনালে দারুণ সেঞ্চুরিতে তানজিদ তামিমের হাতে উঠেছে সেরা খেলোয়াড়ের পুরস্কার। পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। পারভেজ হোসেন ইমন আসরের সেরা ব্যাটার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা।

সেরা বোলার শরিফুল ইসলাম এবং সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেও পেয়েছেন ৫ লাখ টাকা। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। সব মিলে শরিফুল একাই পেয়েছেন ১৫ লাখ টাকা।

এছাড়া রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস সেরা ফিল্ডার হিসেবে পেয়েছেন ৩ লাখ টাকা। উদীয়মান পেসারের খেতাব জিতেছেন রিপন মণ্ডল তিনিও পেয়েছেন ৩ লাখ টাকা।