মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে ৪ মহাপরিচালক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দুজন মহাপরিচালকের দপ্তর পরিবর্তন এবং দুজনকে নতুন করে মহাপরিচালকের দায়িত্ব দিয়ে মহাপরিচালক পর্যায়ে দায়িত্বে কিছু পরিবর্তন এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

অফিস আদেশ বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসানকে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সঙ্গে আগে থেকে পালন করে আসা মহাপরিচালক জনকূটনীতির অতিরিক্ত দায়িত্ব অব্যাহত রাখা হয়েছে।

আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করা এ. এফ. এম. জাহিদউলইসলামকে পশ্চিম ইউরোপ ও ইইউ এবং অতিরিক্ত দায়িত্ব লিগ্যাল অ্যাফেয়ার্সের মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, মোহাম্মদ নূরেআলমকে পূর্ব এশিয়া ও প্রশান্ত অনুবিভাগের মহাপিরচালক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আর বি. এম. জামাল হোসেনকে আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তারা বর্ণিত দায়িত্ব পালন করবেন বলেো অফিস আদেশ উল্লেখ করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More