শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা

পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় নাটোরের বাগাতিপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রী রিপা খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী কবির হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাঁকা ইউনিয়নের শলইপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী কবির হোসেন পলাতক রয়েছে।

নিহতের বড় ভাই মুশিকুল ইসলাম জানান, প্রায় ১১ বছর আগে প্রেম করে রিপাকে বিয়ে করে কবির হোসেন। বর্তমানে তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। এখন আবার অন্তঃস্বত্বা তার বোন রিপা। কিন্তু কবির হোসেন তার স্ত্রীকে রেখে অন্য এক জনের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত থাকে। পরকিয়া সম্পর্কের কারনে মাঝে মাঝেই রিপার সাথে বাকবিতন্ডা হয় কবিরের। এরই সূত্র ধরে মঙ্গলবার বিকেলেও তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরপর সন্ধ্যার আগে মোবাইল ফোনে রিপা জানায় তাকে মারপিট ও নির্যাতন করেছে স্বামী কবির হোসেন ও পরিবারের লোকজন। এরপর সন্ধ্যার পর রিপার মোবাইল ফোনে কল করলে প্রতিবেশি এক মহিলা ফোন রিসিভ করে দ্রুত তাদের হাসপাতালে আসতে বললে। এমন খবর শুনে তারা রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে গেলে রিপাকে মৃত অবস্থায় দেখতে পায় তারা।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানায়, অন্তঃস্বত্বা স্ত্রী রিপা খাতুনকে পিটিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী কবির হোসেন এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে এখনো কোন মামলা দায়ের হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।