শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
রাজধানী

পল্টনে স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পল্টনে স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
পল্টনে স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টনে শিশু শিক্ষার্থীকে অফিস কক্ষে নিয়ে নির্যাতনের অভিযোগে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র রঞ্জন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী পবিত্র কুমার।

এছাড়া পুলিশের আরেকটি দল আরেক আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। পবিত্র কুমার বড়ুয়া এখন পল্টন থানায় আছেন।

এর আগে ব্যাপক সমালোচনার মধ্যে গতকাল (বৃহস্পতিবার) এ ঘটনা নিয়ে পল্টন থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার শিশু অধিকার আইনে একটি মামলা করেছেন। মামলায় পবিত্র বড়ুয়া ও শারমিন জামানকে আসামি করা হয়েছে।

এর আগে গত ১৮ জানুয়ারি পল্টনের মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি স্কুলে একটি শিশুকে নির্যাতন করা হয়। শিশুটি স্কুলে প্রি–প্লে শ্রেণিতে পড়ত। তার বয়স চার বছরের কম।