মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

পদ্মা সেতুতে ৭০০ কোটি টাকার টোল আদায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

১০ মাস ১৭ দিনে ৭০০ কোটি টাকার টোল আদায়ের মাইলফলক স্পর্শ করেছে পদ্মা সেতু। গেলো ২০ এপ্রিল অন্যান্য যানবাহনের পাশাপাশি ঈদুল ফিতরে উপলক্ষে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় বেড়েছে টোল আদায়ের পরিমাণ।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত বছরের ২৫ জুন উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে সেতুতে শুরু হয় যানবাহন চলাচল। এতে শুক্রবার ১২ মে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। সর্বমোট ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে সেতুতে এই টোল আদায় হয়েছে জানিছেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।

তিনি আরও জানান, এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা পর্যন্ত। আর একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে প্রায় অর্ধ লক্ষাদিকেরও বেশি।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More