শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পদার্থে নোবেল পেলেন ৩ জন

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
পদার্থে নোবেল পেলেন ৩ জন
পদার্থে নোবেল পেলেন ৩ জন

এ বছর পদার্থে নোবেল পেয়েছেন অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার ও অ্যান্টন জেলিঙ্গার। বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম অ্যান্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সেক্রেটারি জেনারেল হ্যান্স এলেগ্রেন মঙ্গলবার স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনা পাবেন। এ ছাড়া তাদের দেওয়া হবে একটি সনদ ও স্বর্ণপদক। আগামী ১০ ডিসেম্বর গত দুই বছরের জয়ীদেরও আমন্ত্রণ জানাবে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে এবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় গতকাল সোমবার থেকে।

গতকাল বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে যুগান্তকরী এক গবেষণার জন্য চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের এই পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতাত্ত্বিক বিজ্ঞানী সোয়ান্তে প্যাবো।

নোবেল কমিটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। প্রথম দিনে অর্থাৎ গতকাল সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু এবং ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে কার্যক্রম।

আজ মঙ্গলবার ঘোষণা করা হলো পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম। পর দিন ঘোষণা করা হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। এরপর ৬ ও ৭ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্য এবং শান্তিতে নোবেল বিজয়ীদের নাম।সবশেষ সোমবার ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

পুরস্কার ঘোষণা অনুষ্ঠান নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রচার করা হবে। বিজয়ীদের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।