শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পটুয়াখালীর বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য বিতরন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীর বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য বিতরন
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য বিতরন করেছে অন্নদান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামের একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় অস্থায়ী বসবাসরত মানুষের মাঝে দুপুরের খাবার প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জেএইচ খান লেলিন, অন্নদান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক মিন্টু মিয়া।

সংগঠনটি প্রতিনিয়ত মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষের মাঝে এক বেলার খাবার বিতরন করে থাকে।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।