দীপ্ত নিউজ
বাংলাদেশ

পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়লো সাকার মাছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়লো সাকার মাছ

পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলের জালে ধরা পড়েছে একটি সাকার মাউথ ক্যাটফিশ। শুক্রবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রামের আবির খানের মাছের ঘেরে এটি ধরা পড়ে।

সাকার মাছটির ওজন প্রায় ৫০০ গ্রাম। পরে মাছটি হাজীপুর বাজারে নিয়ে আসলে এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। এ মাছটি পার্শ্ববর্তী আন্ধারমানিক নদী থেকে ওই ঘেরে প্রবেশ করে পারে বলে জানিয়েছেন ওই জেলে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ‘এটি একটি ক্ষতিকর মাছ। এ মাছ ধরা পড়ায় আমরা অনেকটা উদ্বিগ্ন।‘

 

এমি/দীপত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।