দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে যুবকের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত পরেশ বিশ্বাসের মৃত্যু হয়েছে৷

শনিবার (১৩ জুলাই) বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরেশ গুরুতর আহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পরেশ বিশ্বাসের পরিবারের সঙ্গে প্রতিবেশী ফারুক সিকদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। বৃহস্পতিবার ওই জমিতে পরেশ চাষাবাদ করতে গেলে ফারুকসহ তার সহযোগীরা চাষাবাদে বাধা দেয়। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। একপর্যায়ে ফারুক ও তার সহযোগিরা লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে পরেশ বিশ্বাস এবং তার পরিবারের সদ্যদের উপর হামলা চালায়। এতে পরেশ, মানবিকা ও পলাশী বিশ্বাস গুরুতর আহত হয়। আহতদের বাউফল হাসপাতালে চিকিৎসা শেষে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করলে সেখানে দুইদিন পর পরেশের মৃত্যু হয়।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ইমরান/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।