শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে র‌্যাবের অভিযান, ককটেলসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে র‌্যাবের অভিযান, ককটেলসহ যুবক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তানজিদ হোসেন রনি (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে গ্রেফতার আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার তানজিদ হোসেন রনি বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের আবু তাহেরের ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাংলা বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল। অভিযানকালে বাজার সংলগ্ন সড়কে তানজিদ হোসেন রনিকে আটক করা হয়। পরে তার কথাবার্তা সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে সে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করলে তার দেহে তল্লাশি চালিয়ে পাইপগান, গুলি ও ককটেল জব্দ করা হয়।

গ্রেফতার রনি ওই এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকক্রমের সাথে জড়িত।

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আগেও থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত