শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

নিহত বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর করল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিহত বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর করল বিএসএফ
বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর করল বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের মরদেহ হস্তান্তর করা হয়েছে ।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অনেকটা গোপনীয়তার সাথে যশোরের শার্শা শিকারপো সীমান্তে এ লাশ হস্তান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবির পক্ষে মোহাম্মদ রইশুদ্দীনের মরদেহটি গ্রহণ করেন ৪৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল। এসময় বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিষয়ে বিজিবির বক্তব্য নিতে একাধিকবার যোগাযোগ কারলেও কেউ ফোন ধরেননি।

এর আগে, গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বিএসএফের গুলিতে বিজিবি’র ওই সিপাহী নিহত হন। এ ঘটনায় পতাকা বৈঠকের পর বিজিবি কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদলিপি পাঠায়।

একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি জানায় বিজিবি। বিজিবির পক্ষ থেকে গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

 

জুবায়ের/ আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।