শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহবান

দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মুন্সিগঞ্জে জেলার টঙ্গীবাড়ি থানার অন্তর্গত কামারখাড়া ইউনিয়নে যুবদলের অফিস উদ্বোধন উপলক্ষে বুধবার (২২ জানুয়ারি) আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক সদস্য শামীম মোল্যা, টঙ্গী বাড়ী উপজেলা যুবদল আহ্বায়ক আনিস ব্যাপার, টঙ্গী বাড়ী উপজেলা সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলমগীর কবির, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেম, যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল কবির কাজল হালদার, মুন্সিগঞ্জ ৩নং ওয়ার্ড পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী লিটন, কামারখাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল মোল্লা ও আয়োজনে কামাড়খাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল ঢালী। এছাড়াও পার্শ্ববর্তী ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি‘র আহ্বায়ক সদস্য শেখ জামাল হোসেন।

আলোচনা সভায় বক্তারা, দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এছাড়া দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তারা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।