শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
রাজনীতি

নির্বাচন বিরোধীদের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া উচিৎ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচন বিরোধীদের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া উচিৎ: কাদের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, যারা মানবাধিকার নিয়ে কথা বলে, তারা ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড এবং জোট সরকারের নিপীড়নের কথা বলেন না। দেশী বিদেশী চাপ থাকলেও উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ।

বিএনপি নির্বাচনকেন্দ্রিক আন্দোলনে ব্যর্থ উল্লেখ করে কাদের বলেন, এখন তারা আগুন দিচ্ছে গাড়িতে। মানবাধিকার দিবস ঘিরে কর্মসূচির নামে নাশকতা করার চেষ্টা করছে বিএনপি। যত ষড়যন্ত্রই হোক, সুষ্ঠুভাবে নির্বাচনে অটুট থাকবে আওয়ামী লীগ।

আরও পড়ুন: নিষেধাজ্ঞায় আ.লীগ উদ্বিগ্ন নয়: ওবায়দুল কাদের

নির্বাচনের পক্ষের শক্তিদের ঐক্যবদ্ধভাবে বিএনপির কর্মসূচির নামে নাশকতা মোকাবিলা করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ