ভারতের তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে জিতে ইতিহাস গড়েছেন অভিনেতা থালাপতি বিজয়। দীর্ঘ প্রায় ছয় দশক ধরে চলা দ্রাবিড় রাজনীতির দুই প্রধান শক্তির আধিপত্যকে ভেঙে দিয়েছেন থালাপতি।
সেখানে নতুন দল টিভিকে–এর প্রধান ও মেগাস্টার থালাপাতি বিজয়ের ব্যক্তিগত গাড়িচালকের ছেলে আর. শবরীনাথন ২৭ হাজার ৮৬ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন ডিএমকে–র বর্তমান বিধায়ক এএমভি প্রভাকর রাজাকে।
এদিকে তামিলনাড়ুর অন্যান্য জায়গায় উচ্চপ্রোফাইল ডিএমকে নেতারা একের পর এক পরাজিত হয়েছেন। পরাজিতদের তালিকায় সবচেয়ে বড় নাম মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তিনি কোলাথুর আসনে টিভিকের ভিএস বাবুর কাছে হেরে গেছেন।
তবে স্টালিনের ছেলে উধয়নিধি স্টালিন ভালো ফল করেছেন। তিনি চেপক–থিরুভাল্লিকেনি আসনে টিভিকে নেতা সেলভম ডিকে ৭ হাজার ১৪০ ভোটে হারিয়ে নিজের আসন ধরে রেখেছেন।
অন্যদিকে সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তিনটি জয়ের আনন্দ পেয়েছেন থালাপতি বিজয়।