শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিয়ন্ত্রণে বেইলি রোডের আগুন, জীবিত উদ্ধার ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিয়ন্ত্রণে বেইলি রোডের আগুন, জীবিত উদ্ধার ১৮

প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাজধানী বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (৫ মে) রাত ৭টা ৪৭ মিনিটে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সন্ধ্যা ৭ টা ৪৭ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ৯ জন, পুরুষ ৭ জন ও শিশু রয়েছে ২ জন।

এর আগে, সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। এরপর একে একে যোগ দেয় আরও ৮টি ইউনিট।

 

এসএ