শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

না ফেরার দেশে, অর্ধশতাব্দী গোসল না করা সেই ইরানি নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
না ফেরার দেশে, অর্ধশতাব্দী গোসল না করা সেই ইরানি নাগরিক

গণমাধ্যমে বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ আখ্যা পাওয়া ইরানের আমু হাজি মা’রা গেছেন। কয়েক দশক ধরে গোসল না করার কারণে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় আমু পানি ও সাবান ভয় পেতেন।

কয়েক মাস যাবত অসুস্থ থাকার পর রোববার তিনি মা’রা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪ বছর। ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ’র বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আমু হাজি সাবান-পানির সংস্পর্শে যেতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন এই ভেবে যে গোসল করলে তিনি অসুস্থ হয়ে যাবেন। ইরানের ফারস প্রদেশের বাসিন্দা আমুকে তার গ্রামের লোকেরা বারবার গোসল করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

তবে স্থানীয় গণমাধ্যম বলছে, কয়েক মাস আগে লোকজনের চাপে পড়ে আমু হাজি গোসল করতে রাজি হন। ইরানের আইআরএনএ সংবাদ সংস্থা অনুযায়ী, এর কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে যান এবং রোববার তার মৃ’ত্যু ঘটে।