শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন

নাটোরের লালপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে রান্টু উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত রান্টু উদ্দিন লালপুর উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত রাফিজ উদ্দিনের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০১০ সালের ৮ আগস্ট সকাল ১১টার দিকে ওই শিশুটির মা মাঠে ছাগল চড়াতে যান। এসময় শিশুটি বাড়িতে একাই ছিল। এই সুযোগে রান্টু তাদের ঘরে ঢুকে শিশুটিকে র্ধষণ করে।

এ ঘটনায় শিশুর মা পারুল বেগম বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দেন। ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করে তা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।

সাহেদুল আলম/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।