শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে লছিমনের ধাক্কায় এক শিশু নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নাটোরে লছিমনের ধাক্কায় এক শিশু নিহত
শিশুর মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে ইঞ্জিনচালিত লছিমনের ধাক্কায় স্বর্নাল হোসেন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার শিকারপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত স্বর্নাল উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকার শিবলু হোসেনের ছেলে।

স্থানীয়রা ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, বাড়ির পাশেই খেলা করছিল শিশু স্বর্নাল হোসেন। একপর্যায়ে সে সবার অগোচরে আঞ্চলিক সড়কে উঠে পড়ে। এসময় চাঁচকৈড় থেকে মশিন্দা মুখী লছিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে।এ ঘটনায় স্থানীয়রা এগিয়ে এলে লছিমনটি রেখেই তার চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার সহ যানবাহনটি জব্দ করে।

পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

যূথী/ দীপ্ত সংবাদ