শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
সারাদেশ

নাটোরে কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও ধারন,যুবক কারাগারে

আদীব জামাল
আদীব জামাল
নাটোরে কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও ধারন,যুবক কারাগারে

নাটোরের হালতি বিলে প্রেমিকাকে নিয়ে বেড়াতে এসে কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে ইন্টানেটে ছড়িয়ে দেওয়ার হুমকীর অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে প্রেমিকাকে নিয়ে বেড়াতে এসে কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে ইন্টানেটে ছড়িয়ে দেওয়ার হুমকীর অভিযোগে কলেজ ছাত্র কৌশিক ইসলামকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার(৯ আগস্ট) রাতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রাম থেকে কৌশিককে গ্রেফতার করা হয়। কৌশিক বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের জুয়েল ইসলামের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও মামলার এজাহার সূত্রে জানা যায়,চলতি বছরের ১৬ জুলাই দুপুরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে প্রেমিকাকে নিয়ে নৌকায় করে বেড়াতে যায় কলেজ ছাত্র কৌশিক। এসময় কলেজ ছাত্র কৌশিক মোবাইলে তার বান্ধবী কলেজ ছাত্রীর আপত্তিকর নগ্ন ভিডিও ধারণ করে।

পরে কলেজ ছাত্রীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয় কৌশিক। কিন্তু তাতে রাজি না হওয়ায় কৌশিক মোবাইলে ধারণ করা নগ্ন ভিডিও ওই ছাত্রীর আত্মীয় স্বজনের সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জার,হোয়াটসআপে ইন্টারনেন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

পরে গত ৬ আগষ্ট কলেজ ছাত্রী বাদী হয়ে নলডাঙ্গা থানায় কলেজ ছাত্র কৌশিকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন ও পণ্যগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর থেকে কৌশিককে গ্রেফতার করে নলডাঙ্গা থানায় নিয়ে আসে।

কলেজ ছাত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃস্পতিবার(১০ আগস্ট) দুপুরে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।