শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারালেন বিজিবি সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারালেন বিজিবি সদস্য

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. আক্তার নামে এক বিজিবি সদস্যের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটে উপজেলার ঘুমধুম সীমান্তের পেয়ারা বুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নায়েক আক্তার হোসেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজু আমতলী বিওপি‘তে কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি, কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় বিজিবির টহল পরিচালনা করার সময় ৩৪ বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হয়। বর্তমানে আহত বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রামু সিএমএইচ–এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনস্থ রেজু আমতলী বিওপি প্রস্তাবিত টিওবির স্থান পেয়ারা বুনিয়া এলাকায় টহলরত অবস্থায় স্থলমাইন বিস্ফোরণের শিকার হন আক্তার হোসেন। এতে তার ডান পায়ের গোড়ালিসহ পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। পরে সঙ্গীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন।

বিজিবি তথ্য অনুযায়ী, দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার। ফলে প্রায় সময় ওই এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। সীমান্ত এলাকায় ২০২৩ থেকে ২০২৫ পর্যস্ত স্থলমাইন বিস্ফোরণে ১৬ জন আহত হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে ৩ জন, ২০২৪ সালে ৩ জন এবং ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১০ জন আহত হয়েছেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।