শিরোনাম
হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীর ইউপি মেম্বারকে প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নরসিংদীর ইউপি মেম্বারকে প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যা

নরসিংদী মাধবদীর থানার আমদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য রুবেল আহমেদকে গুলি করে এবং গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের পাকুরিয়া এলাকায় সড়কের উপর প্রকাশ্যে গুলি ও জবাই করে দূর্বৃত্তরা। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয় তাকে।

নিহত রুবেল আহমেদ (৩৪) সদর উপজেলা আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি এবং একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বিগত নির্বাচনে প্রথমবারের মত জনপ্রতিনিধি নির্বাচিত হন রুবেল। প্রতিদিনের ন্যায় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে বাড়ী থেকে বের হন রুবেল। মোটরসাইকেল যোগে নরসিংদী জজ কোর্ট থেকে বাড়ি ফেরার পথে পাকুরিয়া নামক স্থানে পৌছলে সন্ত্রাসী শফিক (ডাকাত), আপন মিয়া, ইমরুল হক, রুহুল আমিন, রাজিব, ইয়াকুবসহ দূর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি ছোড়ে। এসময় রুবেল এবং তার সহযোগী ইসমাইল মোটরসাইকেল থেকে ছিটকে পরে। পরবর্তীতে দূর্বৃত্তরা তার হত্যা নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে পালিয়ে যায়।

নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সার্বিক বিষয় বিবেচনা করে হত্যাকারীদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। পরিবারের অভিযোগগুলো আমলে নেয়া হচ্ছে।

 

সেলিম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ