শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

 

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে মাধবদী থানার চরদিঘলদীতে ইকবাল গ্রুপ ও চরদিঘলদী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। 

আহতরা হলেন, নয়াকান্দি এলাকার সুরজ মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৫২), নবাবপুর এলাকার মালেক মিয়ার ছেলে সবুজ (৩৫), মান্নান মিয়ার ছেলে কবির (৪৪), আব্দুল হকের ছেলে শাকিল (২৫), কালু মিয়ার ছেলে এমদাদুল (২৮), চরদিঘলদী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আবদুল (৪৩) ও মৃত তাইজুদ্দিন মিয়ার ছেলে মনোয়ার (৪৫)।

মাধবদী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ