শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫ ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৭ অক্টোবর ২০২৬ রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (২৭ অক্টোবর) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর ২০২৬) নিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নভেম্বরে ভারত সফরে আসবেন সৌদি যুবরাজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নভেম্বরে ভারত সফরে আসবেন সৌদি যুবরাজ!

আগামী নভেম্বরে ভারত সফর করতে পারেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সূত্র এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করার জন্য নভেম্বরের মাঝামাঝি ইন্দোনেশিয়া যাওয়ার পথে ভারত সফর করবেন।

আগামী ১৪ নভেম্বর ভারতে সৌদি যুবরাজের এই সফরটি কয়েক ঘণ্টা স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে এবং উভয় নেতাই ১৫-১৬ নভেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত থেকে বালির উদ্দেশ্যে রওনা হবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক আলোচনার জন্য রিয়াদ সফর করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এসময় যুবরাজ সালমানকে ভারত সফরের জন্য নরেন্দ্র মোদির আমন্ত্রণ পৌঁছে দিয়েছিলেন তিনি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।