শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট

রবার্ট প্রেভোস্টকে নতুন পোপ নির্বাচিত করেছে ভ্যাটিকান সিটি। বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। তিনি পোপ লিও হিসেবে পরিচিত হবেন। এই প্রথম একজন আমেরিকান পোপ নির্বাচিত হলেন।

বৃহস্পতিবার ভ্যাটিকানে দ্বিতীয় দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস (৬৯)। বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই ভোটাভুটিতে অংশ নেন।

এর আগে ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওড়ে। এর মানে দাঁড়ায়, ভোটদান প্রক্রিয়া শেষ এবং কার্ডিনালদের পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নেওয়া হয়েছে।

পরে ৬৯ বছর বয়সী প্রেভোস্ট সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দায় এসে দাঁড়ান। তখন সামনে জমায়েত হাজারো মানুষের কাছ থেকে তিনি উষ্ণ অভ্যর্থনা ও করতালির মাধ্যমে অভিনন্দন পান। তিনি বলেন, আপনাদের সবার প্রতি শান্তি বর্ষিত হোক।

রবার্ট ফ্রান্সিস নতুন পোপ নির্বাচিত হওয়ার পর সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজারো অনুসারীর উদ্দেশে প্রথম ভাষণ দেন। এ সময় আবেগাপ্লুত নতুন পোপ বলেন, ‘আপনারা সবাই শান্তিতে থাকুন।’ তিনি তাঁর পূর্বসূরি প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে মিশনারি গির্জা গড়ে তুলতে হবে, যে গির্জা সেতুবন্ধ গড়ে তোলে।’ ইতালির ভাষায় দেওয়া বক্তৃতায় নতুন পোপ অন্যদের প্রতি উদারতা দেখাতে অনুসারীদের প্রতি আহ্বান জানান।

আল