শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল

দুই দফায় নিয়োগ দেওয়া ৫৯ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে আটজনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সিনিয়র সচিব বলেন, বঞ্চিত কর্মকর্তাদের দাবির মুখে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

সিনিয়র সচিব আরও জানান, লক্ষীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ীর জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের বিভিন্ন গঠনমূলক প্রতিবেদন এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে যেসব পদায়নকৃত জেলা প্রশাসকদের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গেছে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয়। তারা পর্যালোচনা করে আটজন ডিসির নিয়োগ বাতিল করেছে।’

গত দুই দিনে দুই তালিকায় ৫৯ জনকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমী লক্ষ্মীপুর, বঙ্গবন্ধু হাইটেক সিটি ২–এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) মো. সাইদুজ্জামান জয়পুরহাট, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম কুষ্টিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান রাজশাহী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মনির হোসেন হাওলাদার সিরাজগঞ্জ, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আব্দুল আজিজ শরীয়তপুর, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম দিনাজপুর, আরপিএটিসির উপ–পরিচালক মনোয়ারা বেগম রাজবাড়ীর ডিসি পদে নিয়োগ পেয়েছিলেন। তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।

‘বঞ্চিত‘ কর্মকর্তারা দাবি করেন, যাদের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, তারা প্রায় সবাই আওয়ামী লীগের সুবিধাভোগী।‌ গত সরকারের অনুগত থাকায় তারা ভালো জায়গায় চাকরি করেছেন। একই সঙ্গে সহকর্মীকে হেনস্তা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, সাবেক মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন বঞ্চিতরা।

আল/ দীপ্ত সংবাদ