শনিবার, মে ২, ২০২৬
শনিবার, মে ২, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের ক্রীড়াঙ্গনে উন্মোচন হয়েছে নতুন সম্ভাবনার দ্বার। শিশুকিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) বিকাল ৫টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে একসঙ্গে দেশের ৬৪ জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন।

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের পর নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে একটি প্রমাণ্যচিত্র দেখানো হয়। সেখানে শিশুকিশোরদের নিয়ে রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরা হয়।

এরপর নতুন কুঁড়ি থিম সং পরিবেশন করা হয়। এর পরপরই নতুন কুঁড়ি স্পোর্টসে অর্ন্তভুক্ত করা ৮টি খেলার প্রদর্শণী দেখানো হয়।

উল্লেখ্য, শিশুকিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু করেছিল নতুন কুঁড়ি। বাংলাদেশ টেলিভিশনে আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে আসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠগালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন– ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More