২০
সারা দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস। সরকারের এই আয়োজনের সাক্ষী হলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ফুটবল আইকন হামজা চৌধুরী।
শুক্রবার (৮ মে) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে নতুন কুঁড়ি স্পোর্টসে ক্রিকেট ম্যাচ দেখতে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে যান হামজা চৌধুরী।
ব্যক্তিগত সফরে চার দিনের জন্য ঢাকায় এসেছেন হামজা। এরই ফাঁকে তিনি এই আয়োজনে শামিল হন। কয়েক মিনিট ক্রিকেট ম্যাচ উপভোগ করে ভেন্যু ত্যাগ করেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার। আগামীকাল শনিবার (৯ মে) সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।