শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বিনোদন

নতুন করে প্রেমে পড়লেন পরীমনি!

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নতুন করে প্রেমে পড়লেন পরীমনি!

বিভিন্ন কারণে আলোচনায় আসেন পরীমনি। তাই আবারও খবরের শিরোনামে উঠে এলেন ঢালিউডের এ অভিনেত্রী। কোনো রাখঢাক না করে বরাবরের মতো এবারও প্রকাশ্যে জানিয়ে দিলেন পরীমনি, তিনি নতুন করে প্রেমে পড়েছেন!

তবে সেটা তার স্বামী শরিফুল নয়। যার প্রেমে তিনি পড়েছেন, তিনি হলেন অভিনেতা মাহফুজ আহমদ।

পরীমণি তার সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতাকে নিয়ে লেখেন, ‘কী রোম্যান্টিক লুক। প্রেমে পড়ে যাওয়ার মতো আপনি মনা।’

সম্প্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা ছবির গান মেঘের নৌকা মুক্তি পেয়েছে। আর এই ছবিতে নায়কের ভূমিকায় আছেন মাহফুজ। সেটিতে তার চরিত্রের নাম মনা। ফলে পরীমনি যে প্রহেলিকা ছবির নায়কের রূপে মজেছেন সেটা স্পষ্ট।

তিনি তার পোস্টে আরও লেখেন, ‘কী সুন্দর মিষ্টি একটা গান! যেমন সুন্দর গানের কথা, সুর, গায়কি, লোকেশন আর শিল্পীরা। কিন্তু এত সব সুন্দরের মাঝে আমার চোখ আটকে রইল মনার দিকে। মানে মাহফুজ় আহমেদ। কী রোম্যান্টিক লুক! জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো আপনি মনা।’

চয়নিকা চৌধুরীর এই ছবিতে মাহফুজের বিপরীতে দেখা যাবে শবনম বুবলিকে।

 

এমি/দীপ্ত