শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নতুন করে কেউ স্বেচ্ছাচারিতা করবে, এটা হবে না: সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নতুন করে কেউ স্বেচ্ছাচারিতা করবে, এটা হবে না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশে নতুন করে কেউ স্বেচ্ছাচারিতা করবে সেটা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের কথা শুনলে এখনও মানুষের শরীর শিউরে ওঠে। তাদের সামনে আবার কেউ নতুন করে স্বেচ্ছাচারিতা করবে, এটা হবে না।

সোমবার (২০ অক্টোবর) বগুড়ায় এনসিপির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, এককভাবে এখনও বাংলাদেশের রাজনীতিতে কেউই শক্তিশালী নয়। আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে জাতীয় সংসদে তরুণরা প্রতিনিধিত্ব না করলে গতানুগতিক কালচার পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, আগামীতে কোন রাজনৈতিক দলই এককভাবে দেশের নেতৃত্ব দিতে পারবে না। সেখানে এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব লাগবেই।

যারা জুলাই সনদ বাস্তবায়নের কাজ করবে এবং যারা খুনিদের বিচারের জন্য কাজ করবে তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যেকোনো পরিস্থিতিতে কাজ করার প্রতিশ্রতিও দেন তিনি।

সারজিস আলম অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমরা চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা রাখুক।

এসময় এনসিপির কেন্দ্রীয় ও বগুড়া জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।