শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নতুন ওসি পেল ডিএমপি’র ২৫ থানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নতুন ওসি পেল ডিএমপি’র ২৫ থানা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও ২৫ থানায় পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

ওসি হিসেবে থানায় বদলি হওয়া ২৫ জনের মধ্যে ২৪ জনই ডিএমপি‘র লাইনওআর‘এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন

পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন –

 

 

এসএ/দীপ্ত সংবাদ