শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের দগ্ধ ৪

ঢাকার ধামরাই পৌরসভার মোকামটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের চার জন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ইব্রাহিম হোসেনের চার তলা ভবনের নিচ তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধরা হলেন– অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নান্নু মিয়া (৬২) তার স্ত্রী সুফিয়া বেগম (৪৮), মেয়ে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থী নিশরাত জাহান সাথী (২২) ও ছেলে এইচএসসি পরীক্ষার্থী আল হাদী সোহাগ (১৮)।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সোহেল রানা বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিকেজ থেকে তিন কক্ষের ফ্ল্যাটটিতে গ্যাস জমে ছিল। ভোরের দিকে রান্না করতে উঠে আগুন জ্বালাতেই সেই গ্যাস থেকে তিনটি কক্ষেই আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, তিতাসের গ্যাসের আবাসিক সংযোগের পাশাপাশি গ্যাস সংকটের সময় তারা সিলিন্ডার গ্যাসও ব্যবহার করতেন। সিলিন্ডার নাকি আবাসিক গ্যাস সংযোগের গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে সেটি তদন্ত করার পর নিশ্চিত হওয়া যাবে। আগুনে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, আগুনে নুরুল ইসলামের শরীরের ৪৮ শতাংশ, সুফিয়া বেগমের ৮০ শতাংশ, সোহাগ হোসেনের ৩৮ শতাংশ ও নিশরাত জাহান সাথীর ১৬ শতাংশ পুড়ে গেছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

 

এসএ/দীপ্ত সংবাদ