শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
প্রবাস

দ. কোরিয়ায় আহমাদুল্লাহ-আযহারীর ইসলামিক কনফারেন্সে প্রবাসীদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দ. কোরিয়ায় আহমাদুল্লাহ-আযহারীর ইসলামিক কনফারেন্সে প্রবাসীদের ঢল

দক্ষিণ কোরিয়ার সিউলের দেজিন ইউনিভার্সিটি স্টেডিয়াম ইসলামিক কনফারেন্স প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) কোরিয়া মুসলিম ফেডারেশনের তত্ত্বাবধানে সংউরি মসজিদ আয়োজন করেছে দ্বিতীয় বার্ষিক ইসলামিক কনফারেন্স।

কনফারেন্সে বক্তব্য দেন ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী।

সঞ্চালনা করেন সংউরি মসজিদের ইমাম মুফতি মুহাম্মাদ উমর ফারুক ও সাধারণ সম্পাদক সৈয়দ তমাল।

শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্যে প্রবাসীদেরকে বাংলাদেশ ও মুসলিমদের সুনাম ধরে রাখার জন্য বিশেষভাবে সজাগ থাকার পরামর্শ দেন এবং প্রবাসে থেকেও কীভাবে নিজের আইডেন্টিটি ধরে রাখা যায় সে বিষয়ে বক্তব্য রাখেন।

ড. মিজানুর রহমান আজহারী মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.) আচরণ নিয়ে আলোকপাত করেন এবং সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন। শায়খ আহমাদুল্লাহ উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন।

কনফারেন্সে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাত হাজার প্রবাসী বাংলাদেশি সমবেত হন। নারীদের জন্য স্টেডিয়ামের গ্যালারিতে ছিল বসার বিশেষ ব্যবস্থা।

স্থানীয় সময় দুপুর তিনটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটায় শেষ হয় দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় জমায়েত। এতে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ছাড়াও প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

এজে/এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।