শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

দেশে নারী বেকার কমলেও, বেড়েছে পুরুষ বেকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে নারী বেকার কমলেও, বেড়েছে পুরুষ বেকার

 

চলমান বছরের প্রথম প্রান্তিক (মার্চ–জানুয়ারি) শেষে দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকেও যা ছিল একই। সেই হিসাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকারের সংখ্যা বাড়েনি।

সোমবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এই জরিপ প্রতিবেদনে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

বিবিএসের তথ্য অনুসারে, দেশে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে, নারী বেকার কমেছে। গত জানুয়ারি–মার্চ প্রান্তিক শেষে পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৭ লাখ ৪০ হাজার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এই সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার।

অন্যদিকে, গত বছরের একই সময়ের চেয়ে ৩০ হাজার নারী বেকার কমেছে। ২০২৪ সালের প্রথম প্রান্তিক শেষে দেশে নারী বেকারের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার। গত বছরের একই সময় যা ছিল ৮ লাখ ৮০ হাজার।

বিবিএস আরও বলছে, শ্রমশক্তিতে এখন ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী–পুরুষ আছেন। তাঁদের মধ্যে ৭ কোটি ১১ লাখ ৬০ হাজার লোক কর্মে নিয়োজিত। বাকিরা বেকার।

 

এসএ/দীপ্ত সংবাদ